শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ৩১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:20 pm

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এবার পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

বেলা ১১টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪.৭৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার আট জন। যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৪৩৪ জন।

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৬৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছে ৯০.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮৩ জন। মাদ্রাসা বোর্ডে ৮২.৫৫ শতাংশ পাস করেছে। আর কারিগরিতে পাস করেছে ৭২.৭০ শতাংশ।

এবারই প্রথম ভার্চুয়াল মাধ্যমে ফল জানানো হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানানো হবে না। এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। আর ইতোমধ্যে যেসব শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

এছাড়া আগের মতো অনলাইনে বা ওয়েবসাইট ও টেলিটকে এসএমএস করে ফল জানার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রসঙ্গত এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ১২:২০ পিএম | রবিবার, ৩১ মে ২০২০

The Daily Sarod |