শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনায় ঘরবন্দি থেকেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন যেভাবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:11 pm

করোনায় ঘরবন্দি থেকেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন যেভাবে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রায় দীর্ঘদিন ধরে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন অনেক মানুষ। এ সময় বন্ধ রয়েছে দৈনন্দিন শরীরচর্চা বা হাঁটাচলাও।

আর ঘরে বসে সময় কাটানোর ফলে বিরূপ প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর।

বিশেষজ্ঞদের মতে, শুধু বারবার হাত ধুলেই হবে না। শরীর সুস্থ রাখাও অত্যন্ত জরুরি। এ সময় বাড়িতে থেকেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

আসুন জেনে নিই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল–

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। ঘরবন্দির এ সময়ে বেশি রাত না জেগে ১০ টায় ঘুমাতে যান।

২. ডায়াবেটিস, স্থূলত্ব, হৃদরোগ ও রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন চিকিৎসকরা।

৩. রোজা রাখা শরীরের জন্য ভালো। রোজা রেখে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও পানীয় পান করুন।

৪ কম চিনিযুক্ত চায়ের সঙ্গে চিঁড়ে অথবা সুজির মতো হালকা খাবার খেতে পারেন। এ ছাড়া রাতের খাবারের পর এক গ্লাস গরম দুধ খেতে পারেন।

৫. রাত ৯টার মধ্যে রাতের খাবার সেরে ফেলুন। সেই সঙ্গে নিয়ম করে ইফতার ও সেহরিতে প্রচুর পানি পান করুন। ফলে শরীরের থেকে টক্সিন দূর হবে এবং শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে শরীর সতেজ রাখতে সাহায্য করবে।

৬. প্রতিদিন যোগ-ব্যায়াম করার অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়ম করে ১৫ থেকে ২০ মিনিট ধ্যান করুন। ফলে মন ও শান্ত ভালো থাকবে; সেই সঙ্গে মানসিক চাপও কমবে।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

The Daily Sarod |