শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মাশরাফির ব্রেসলেট নিলামে ৪২লাখে কিনে তাকেই উপহার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 3:06 am

মাশরাফির ব্রেসলেট নিলামে ৪২লাখে কিনে তাকেই উপহার

অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয়েছিল মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের সাথী তার হাতের ব্রেসলেটটি। মাশরাফি বিন মর্তুজার এই ব্রেসলেটটি ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। কিন্তু এটি বিক্রি হলো ৪২ লাখ টাকায়। তবে এই ব্রেসলেট ক্রয় করে মাশরাফিকেই উপহার দেওয়া হয়।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টায় শুরু হয় ব্রেসলেটের নিলামে আগ্রহীরা ঝাঁপিয়ে পড়েন মাশরাফির ব্রেসলেট কিনতে।

শেষ পর্যন্ত মাশরাফির ব্রেসলেটটি বিক্রি হলো অবিশ্বাস্য দামে ৪২ লাখ টাকায়। সেই ব্রেসলেটটি কিনে নিয়েছেন বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ )। তাদের পক্ষে নিলামে অংশ নেন সংস্থাটির চেয়ারম্যান ও আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর মোমিনুল ইসলাম।

প্রথমে সঞ্চালক আরিফ আর হোসেন ঘোষণা দেন, ৪০ লাখ টাকায় সর্বশেষ বিডকারী প্রতিষ্ঠান বিএলএফসিএর পক্ষ থেকে মোমিনুল ইসলাম করেছেন। সুতরাং, ৪০ লাখ টাকাতেই বিক্রি হলো মাশরাফির এই ব্রেসলেট। কিন্তু অতিরিক্ত ২ লাখ টাকা আসলো কোত্থেকে? সেটাই জানিয়েছেন বিএলএফসিএ’র চেয়ারম্যান।

নিলাম অনুষ্ঠানে এসে মোমিনুল ইসলাম বলেন, ‘থ্যাঙ্কইউ মাশরাফি ভাই। আপনি এ দেশকে যে সম্মান এনে দিয়েছেন, সে সম্মানের প্রতিদান কোনোভাবেই হয় না। বাট এইটুকু করে (নিলামে অংশ নিয়ে) হলেও আমরা চেষ্টা করেছি আপনাকে একটুখানি হলেও সম্মান দিতে। গতকাল রাতে (শনিবার রাতে) আমাকে আরিফ আর হোসেন কল দিয়ে বলেছিল, ম্যাশ ভাইয়ের একটা অকশন আছে, আপনাকে থাকতে হবে। তখন আমি ওকে কিছু বলিনি। সঙ্গে সঙ্গে আমাদের যত সিইও আছে সবাইকে মেসেজ দিয়েছি। সবাই একবাক্যে রাজি হয়ে গেলো। সবাই একটা বিষয় বলেছে যে, একটা ভালো কিছুতে যদি ব্যয় হয়, বাংলাদেশের ক্যাপ্টেনকে যদি একটা সম্মান দেখানো যায়, আর্থিক খাতে এর থেকে আর ভালো কিছু হয় না। এই ব্রেসলেটটা হলো একটি স্যুভেনির। এটার দাম কোনোভাবেই হয় না। এটা অমূল্য। আমরা খুব খুশি যে, ৪০ লাখ টাকায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিড করেছি।’

বাড়তি দুই লাখের বিষয়ে মোমিনুল ইসলাম বলেন, ‘আইপিডিসির সঙ্গে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা আছে। ১০টা আইটেম পর্যন্ত আমরা ৫ পারসেন্ট করে এডিশনাল দেবো। সুতরাং, ৪০ লাখের সঙ্গে আরও ৫ পার্সেন্ট ২ লাখ। মোট ৪২ লাখ টাকায় এই ব্রেসলেটটা কিনতে চাচ্ছি।’

সঙ্গে সঙ্গে মাশরাফি হাতের ব্রেসলেট খুলে বলেন, এই যে এটা আপনার জন্য এই মুহূর্তে খুলে রেখে দিলাম। সে সঙ্গে বিএলএফসিএকে ধন্যবাদ জানিয়ে মোমিনুল ইসলামকে তিনি বলেন, ‘আপনাকে এবং আপনার সঙ্গে আরো যারা আছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।’

এরপর পর পরই মমিনুল ইসলাম বলেন, এই ব্রেসলেট আপনার (মাশরাফি) হাতে ১৮বছর যাবত আছে। এই ব্রেসলেটটি আপনার হাতেই মানায়, তাই আমরা এটি আপনাকে উপহার দিতে চাই। দয়া করে আপনি আমাদের উপহারটা গ্রহণ করুন।

নিলাম সঞ্চালক আরিফ আর হোসাইন সর্বশেষ জানিয়েছেন, বিএলএফসিএ সোমবার ১২টার মধ্যেই ৪২ লাখ টাকার পুরো ফান্ড ট্রান্সফার করে দেবে। এরই মধ্যে তারা অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৬ এএম | সোমবার, ১৮ মে ২০২০

The Daily Sarod |