কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার অসহায় ও কর্মহীন ১ হাজার ১শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজের নিজস্ব অর্থায়নে করোনা আতংকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শাহপুরে উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজের বাড়ি সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সকল ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাউছার ভূইয়া জীবন।
করোনাভাইরাস প্রতিরোধে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি’র নির্দেশনা মোতাবেক উপজেলা যুবলীগ সভাপতি কসবা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১১শত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সরকার ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো.এমরাহান সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫২ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya