শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:16 pm

ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া

রাশিয়ায় অবশেষে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ক্রীড়া মন্ত্রণালয়। দেশটিতে এতদিন ক্রিকেট খেলার অনুমতি ছিল না।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট রাশিয়ার সভাপতি অশ্বানী চোপড়া।

সম্প্রতি ইউরোপীয় ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়া ক্রিকেটের জন্য এটা অবিশ্বাস্য এক মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিশিয়াল পেজে বলা হয়েছে, ব্রিটিশদের হাত ধরে ১৮৭০ সালে রাশিয়ার ক্রিকেট শুরু হয়। তবে ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর খেলাটির বিকাশ বাধাগ্রস্ত হয়। তবে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব রাশিয়াও পড়ে।

২০০৪ সালে রাশিয়ার ক্রিকেট বোর্ডের নাম দেয়া হয় ‘ক্রিকেট রাশিয়া’। আইসিসির সহযোগী সদস্যপদও দেয়া হয় দেশটিকে। ২০১৩ সালে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন গঠন করে দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন আশ্বানী চোপড়া।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পর রাশিয়ায় ক্রিকেট খেলাকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উঠে। তবে রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের অসম্মতিতে ব্যাপারটা আর সামনে এগোয়নি। অবশেষে রাশিয়ান ক্রিকেটারদের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন বাস্তাবে রূপ নিয়েছে। দেশটিতে ক্রিকেট খেলতে তাদের আর কোনো বাধ্যবাধকতা নেই এখন থেকে।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শনিবার, ০২ মে ২০২০

The Daily Sarod |