শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

এ পর্যন্ত দেশে ১২৮জন চিকিৎসক করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 1:18 am

এ পর্যন্ত দেশে ১২৮জন চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে এখন পর্যন্ত ১২৮ চিকিৎসক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। একজনের মৃত্যু হয়েছে। তিনজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকি আক্রান্ত চিকিৎসকরা বাড়িতে আইসোলেশনে আছেন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এসময় তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বেশি ঢাকা বিভাগে, সেখানে ৬০ জনের অধিক চিকিৎসক রয়েছেন। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ১২ জন, ঢাকা মেডিক্যাল কলেজে আটজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঁচজন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে সাতজন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত। আক্রান্তদের সংস্পর্শ আসা প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিন আছেন।

নিরূপম দাশ আরও বলেন, যে হারে চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা খুবই উদ্বেগের বিষয়। এতে স্বাস্থ্যখাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

এদিকে, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশের ১৫ টি সরকারি হাসপাতাল ও ১০ টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭১ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন এমন ৩০০ নার্স বর্তমানে কোয়ারান্টিনে আছেন।

নার্সদের আক্রান্ত হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার ঘাটতি ও অনেক রোগী তথ্য গোপন করে সেবা নিতে আসা বলেও জানান সাব্বির মাহমুদ তিহান।

সূত্র-বাংলানিউজ

Facebook Comments Box

Posted ১:১৮ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২০

The Daily Sarod |