শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরকারি চাকরিজীবীদের মাক্স ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:31 pm

সরকারি চাকরিজীবীদের মাক্স ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় দায়িত্ব পালনকালে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর: ইউএনবি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনের সময় মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন।’

করোনাভাইরাস সংক্রমণ থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্য এই নির্দেশনা এসেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, দেশে করোনাভাইরাসে মোট ৫৬ জন আক্রান্ত হয়েছেন এবং ছয়জন মারা গেছেন।

Facebook Comments Box

Posted ৬:৩১ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |