শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনা সনাক্ত করবে রোবট, ঝুঁকি কমবে চিকিৎসকদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:29 pm

করোনা সনাক্ত করবে রোবট, ঝুঁকি কমবে চিকিৎসকদের

বিশ্বে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা। প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন প্রচুর মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন বহু চিকিৎসকও।

তাই চিকিৎসকদের কথা মাথায় রেখে স্পেন এবার এক অভিনব রোবট তৈরি করতে যাচ্ছে।

গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই রোবটের ফলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমবে। বর্তমানে স্পেনের যা জনসংখ্যা তার মধ্যে প্রায় ১২ শতাংশ চিকিৎসক।

এ বিষয়ে স্প্যানিশ প্রশাসন জানিয়েছে, এই রোবট প্রতিদিন ৮০,০০০ মানুষের টেস্ট করতে পারবে। টেস্ট করার সময় কোনও চিকিৎসককে পাশে থাকতে হবে না। অর্থাৎ কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তা হলে আর চিকিৎসক নয় রোবটের মাধ্যমে হবে করোনা ভাইরাসের টেস্ট। এর ফলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে কিছুটা হলেও দূরে থাকবেন চিকিৎসকেরা।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ ।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |