শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

“চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা না করলে কারও শেষ রক্ষা হবে না”

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:23 pm

“চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা না করলে কারও শেষ রক্ষা হবে না”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার সময় চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা না করলে কারও শেষ রক্ষা হবে না।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে রোববার রাতে নিজের এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরীর এই স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো—

“মৃত্যুর বিরুদ্ধে মানুষের শেষ যুদ্ধের একমাত্র সৈনিক তার ডাক্তার। সেই যুদ্ধের পরাস্ত ব্যক্তির শেষ নিঃশ্বাসের তীব্র কষ্টের সময় কেউ পাশে থাকবে না। থাকবে শুধু ঐ ডাক্তার – যাকে কারণে অকারণে আপনারা কসাই ডাকেন, অভিশাপ দেন – মাঝে মাঝে গায়ে হাতও তোলেন। অথচ, শুধু এবার নয় – চিকিৎসাধীন সব মৃত্যুর ক্ষেত্রেই এই কথাটা সত্য যে, শেষ যে মুখটি আকুল হয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে তা কোন একজন ডাক্তারেরই। ডেল্টা হাসপাতালের মেডিকেল অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজেই লড়ছে বাঁচার লড়াই। তার জন্য আপনাদের সহানুভূতি যথার্থ। খালি এর পরে কোন ডাক্তারের গায়ে হাত তোলার আগে মনে রাখবেন এই ডাক্তারের কথা। নিজের হাতকে, মুখকে সামলে নিবেন শেষ নিঃশ্বাসের সময় যেই ডাক্তারের সাথে দেখা হবে – তার সম্মানে – এটুকুই শুধু অনুরোধ। বলে কি লাভ? ডেঙ্গুর সময়ও বেশ কিছু ডাক্তার মারা গেয়েছেন- কে মনে রেখেছে? ঢাল নেই, তলোয়ার নেই পাঠিয়ে দিয়েছেন যুদ্ধে। ডাক্তাররা সেবার ব্রত নিয়েছেন তা নিশ্চয়। তাই বলে, আপনার জন্য আত্মহত্যা করার প্রতিজ্ঞা তো করে নাই, তাই না? কি মনে করেন? সব সৈনিক যদি একে একে পড়ে যায়, যুদ্ধ করবেন কাকে নিয়ে? আপনার শেষ যুদ্ধের যোদ্ধার সুরক্ষার জন্য সকলে দায়িত্বশীল হন। কর্তৃপক্ষের উচিৎ নয় নির্দিষ্ট সুরক্ষাকারী পোশাক ছাড়া ডাক্তারদের এমন রোগী দেখতে বাধ্য করা। ডেল্টা হাসপাতালের কর্তৃপক্ষ অন্যায় করেছেন। আর জনসাধারণের কাছে দাবী – স্পষ্ট করে বলা হচ্ছে যে উপসর্গগুলো – সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, শ্বাস কষ্ট – এগুলোতে ভুগছে এমন রোগীদের করোনার জন্য করে দেয়া নির্দিষ্ট হাসপাতালগুলি ছাড়া আর কোথাও নিয়ে যাবেন না। আবারও বলছি, জীবন-মরণের এই যুদ্ধের মূল যোদ্ধা ডাক্তারদের সুরক্ষা দিন। না হলে কারো শেষ রক্ষা হবে না।”

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | সোমবার, ২৩ মার্চ ২০২০

The Daily Sarod |