শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ইউপি চেয়ারম্যানরা এলাকায় না থাকলে ২৪ঘন্টার মধ্যে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:28 pm

ইউপি চেয়ারম্যানরা এলাকায় না থাকলে ২৪ঘন্টার মধ্যে ব্যবস্থা

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, ১লা মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত ৬৫৫২ জন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। এর মধ্যে ৩৭৬জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলা ও উপজেলায় গঠিত সার্চ কমিটি তাদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও করোনা আক্রান্ত দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা প্রবাসীদের তথ্য তালাশ করে কোয়ারান্টাইনে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আখাউড়া উপজেলার দুইজন ইউপি চেয়ারম্যান এলাকায় থাকেননা বলে জানানোর পর তিনি জনপ্রতিনিধিদেরকে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দেন। বলেন এব্যাপারে সরকারের নির্দেশনা রয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করতে হবে তাদের। যে সকল জনপ্রতিনিধি এলাকায় অবস্থান করবেন না তাদের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিপোর্ট দিতে নির্দেশ দেন। তাদের রিপোর্ট পাওয়ার পর ২৪ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে রিপোর্ট পাঠিয়ে চেয়ারম্যানদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুজ্জামান, সিভিল সার্জন শাহ আলম, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আল মামুন সরকার, র‍্যাব-১৪ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের, সকল উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, সকল থানার ওসি, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | শনিবার, ২১ মার্চ ২০২০

The Daily Sarod |