শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

করোনা: বাতিল হতে পারে টাইগারদের আয়ারল্যান্ড সফরও

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:35 pm

করোনা: বাতিল হতে পারে টাইগারদের আয়ারল্যান্ড সফরও

করোনাভাইরাস আতঙ্কে আয়ারল্যান্ড সফরও স্থগিত হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের । আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। এর আগে পাকিস্তান সফর স্থগিত করে টাইগাররা।

সফরে টাইগারদের খেলার কথাতিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইংল্যান্ড।

আগামী এক মাসের সব আন্তর্জাতিক সিরিজই এরই মধ্যে স্থগিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও থাবা বসিয়েছে করোনা। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পর মঙ্গলবার সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

৬০ দিনের জন্য ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে দেয়ায় এ মৌসুমে দক্ষিণ আফ্রিকার মূল দুটি ঘরোয়া টুর্নামেন্টই অসমাপ্ত থেকে গেল।

অস্ট্রেলিয়া অবশ্য শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ড ও ফাইনাল বাতিল করে মঙ্গলবার টুর্নামেন্টের উপসংহার টেনে দিয়েছে। প্রথম নয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

The Daily Sarod |