ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১৬ মার্চ ২০২০ সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ণ

করোনাভাইরাসের পাদুর্ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ সংক্রান্ত আদেশ এখনো জারি হয়নি। সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানা গেছে।

Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর