শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনার সংক্রমণে যেভাবে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

করোনার সংক্রমণে যেভাবে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে

করোনাভাইরাস এর মহামারীতে বিশ্ব। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এখন এ রোগে ১৩০টিরও বেশি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে অনেকেই জানেন না কীভাবে করোনাভাইরাস শরীরকে আক্রান্ত করে। আর কেন এই রোগে অনেক মানুষ মারা যাচ্ছে।

করোনা শরীর গঠন করা কোষগুলোর ভেতরে প্রবেশ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার মাধ্যমে কাজ করে।

করোনাভাইরাস, যার আনুষ্ঠানিক নাম সার্স-সিওভি-২। আশপাশে কেউ হাঁচি বা কাশি দিলে, ভাইরাস সংক্রমিত কোনো জায়গায় হাত দেয়ার পর আপনার মুখে হাত দিলে। নিঃশ্বাসের সঙ্গে এই ভাইরাস দেহে প্রবেশ করে।

প্রথমে এই ভাইরাস গলা, শ্বাসনালি ও ফুসফুসের কোষে আঘাত করে এবং করোনার কারখানা তৈরি করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় নতুন ভাইরাস ছড়িয়ে দেয় ও আরও কোষকে আক্রান্ত করে। এ সময় আপনি অসুস্থ হবেন ও মানুষের মধ্যে উপসর্গ ছড়িয়ে পড়বে।

১০ জনে মধ্যে আটজন মানুষের জন্যই কোভিড-১৯ একটি নিরীহ সংক্রমণ ও প্রধান উপসর্গ কাশি ও জ্বর।এ ছাড়া শরীরে ব্যথা, গলাব্যাথা ও মাথাব্যথাও হতে পারে।

আর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাস সংক্রমণ হওয়ায় প্রতিক্রিয়া প্রকাশ করার ফলে গায়ে জ্বর আসে ও শুষ্ক কাশি হয়।এ ধরনের উপসর্গ দেখা দিলে পরিপূর্ণ বিশ্রাম, প্রচুর তরল পান করা এবং প্যারাসিটামল খাওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

এ ধরনের উপসর্গ দেখা দিলে হাসপাতাল বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |