https://www.jac-recruitment.sg/?source=google.com

কাপড় কাচার সাবান করোনা প্রতিরোধে বেশি কার্যকর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:14 pm

কাপড় কাচার সাবান করোনা প্রতিরোধে বেশি কার্যকর

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত থেকে রক্ষা পেতে কাপড় কাচার সাবান দিয়ে ঠিকমতো হাত ধোয়া বেশি কার্যকর।

শুক্রবার এক তথ্য বিবরণীতে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরে প্রতিষ্ঠানটি । এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ক্ষেত্রে সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাচার সাবান বেশি কার্যকর বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আইইডিসিআর’র পরামর্শগুলো হলো-

* নিয়মিত জীবাণুনাশক বা সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।

* হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

* যে কোনো ধরনের সাবান বিশেষ করে কাপড় কাচার সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত কার্যকর।

* কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।

* কেউ চাইলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করতে পারেন, তবে সাবান পানিই যথেষ্ট।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০

dainiksarod |