শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনা আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজ বাতিল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:46 pm

করোনা আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজ বাতিল

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে শেষ দুই ম্যাচ দর্শকশূন্য ফাঁকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে করোনাভাইরাস আতঙ্কের কারণে শেষ দুই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেবিসিসিআই।

ওয়ানডে সিরিজটি বাতিল হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ডি কক ও ফাফ ডু প্লেসিসরা। লক্ষ্ণৌ থেকে দিল্লি যাবে দক্ষিণ আফ্রিকা দল। সেখান থেকে দেশে ফিরে যাবে তারা। তবে আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরে আসবে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরও বাতিল হতে যাচ্ছে। ব্রিটিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে যেতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০

The Daily Sarod |