শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লা লিগা দুই সপ্তাহের জন্য স্থগিত, রিয়ালের সব খেলোয়াড় কোয়ারেন্টিনে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:36 pm

লা লিগা দুই সপ্তাহের জন্য স্থগিত, রিয়ালের সব খেলোয়াড় কোয়ারেন্টিনে

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও বড় আসর লা লিগা কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। করোনার প্রভাবে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এরপরই লা লিগা কর্তৃপক্ষ লিগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে।

এদিকে করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে ইতালিতে সব ধরনের ক্রীড়া আয়োজনই স্থগিত করা হয়েছে। ইতালির মতো ভয়াবহ পর্যায়ে না গেলেও স্পেনেও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। বেড়েই চলেছে মৃতের সংখ্যা।

এরই মাঝে রিয়াল মাদ্রিদ ক্লাবের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। রিয়ালের বাস্কেটবল খেলোয়াড় ও ফুটবলাররা ক্লাবের একই ট্রেনিং সুবিধা গ্রহণ করতেন। যে কারণে রিয়াল মাদ্রিদ ক্লাব তাদের সব খেলোয়াড়দের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার জুভেন্তাসের একজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ইতালিতে ৩ এপ্রিল পর্যন্ত লিগ বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

এরপর ক্রিস্তিয়ানো রোনালদো স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। জুভেন্তাস জানিয়েছে, তাদের পুরো দলই আগামী দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

The Daily Sarod |