শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ মূল্য ৩০ টাকা নির্ধারণ, অতিরিক্ত নিলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:05 pm

সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ মূল্য ৩০ টাকা নির্ধারণ, অতিরিক্ত নিলে ব্যবস্থা

করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর প্রভাবে বাজারে ফেস মাস্ক বেশি দামে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা বেঁধে দিলো ওষুধ প্রশাসন অধিদফতর। এর অতিরিক্ত দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ওষুধ উৎপাদনকারী, মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে ওষুধ প্রশাসন অধিদফতর।

সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, তিন লেয়ারের সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

অপরদিকে এসব ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, একটি ইনভয়েসে ৫০০-এর বেশি মাস্ক সরবরাহ না করতে। অন্যদিকে ৫০ এমএল প্যাকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কঠিনভাবে এ বিষয়ে নজরদারি করবো। কেউ এর কোনও ব্যত্যয় করলেই ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ১১:০৫ পিএম | বুধবার, ১১ মার্চ ২০২০

The Daily Sarod |