শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩১১৯ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:22 am

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩১১৯ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ১১৯ জন মারা গেছে। শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৪ জন। চীনের বাইরে মারা গেছে ১৭৫ জন। খবর বিবিসির।

চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে ৬৬ জন, এর পর ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ২, যুক্তরাষ্ট্র ৬, ফ্রান্স ৩, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে একজন করে মারা গেছে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন এবং চীনের বাইরে ১০ হাজার ২৯০ জন।

আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৯৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত ৪৮ হাজার ১২৮ জন সুস্থ হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২৫ জন এবং মারা গেছে ৩২ জন। এ পর্যন্ত আক্রান্ত ৮০ হাজার ১৫১ জন এবং মারা গেছে ২ হাজার ৯৪৪ জন।

হুবেইপ্রদেশের রাজধানী উহানে একটি বুনোপ্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীন হুবেইপ্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

চীনের সব প্রদেশসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১০ হাজার ২৯০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৪ হাজার ৩৩৫ জন, যা চীনের বাইরে সর্বোচ্চ।

Facebook Comments Box

Posted ১১:২২ এএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

The Daily Sarod |