ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 3:52 pm
গত বুধবার ১৯ বছরের প্রিয়ন্তী দেবনাথ পূজাকে বিয়ে করেছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।
খুলনা ক্লাবে ছিল বিয়ের অনুষ্ঠান। আর সেখানেই মোবাইল চুরিকে কেন্দ্র করে তুলকালাম ঘটে। ডাকা হয় পুলিশ। ধরাও পড়ে চোর। এর মধ্যেই অবশ্য চোরের সঙ্গে সৌম্যর পরিবারের সদস্যদের হাতাহাতি হয়ে গিয়েছে। যার ফলে উত্তেজনা আরও বাড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিয়ের বাকি অনুষ্ঠান ঠিকঠাক মেটে। আর কোনও ঝামেলা হয়নি।
এই বিয়েতে চুরি হয়েছে এক-আধটা মোবাইল নয়, চুরি গিয়েছে সাত-সাতটা মোবাইল। এবং সবকটা মোবাইলই পাত্রপক্ষের। যার মধ্যে একটি ফোন তো সৌম্যর বাবারই!
বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৫ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৪৮ টি-টোয়েন্টি খেলেছেন সৌম্য। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেন তিনি। ২০১৬ ও ২০১৮ সালে পর পর এশিয়া কাপের ফাইনালে খেলেন সৌম্য।
Posted ৩:৫২ পিএম | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya