স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:37 pm
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোঃ লিঃ এর সহযোগিতায় বিজিএফসিএল টি-২০ ক্রিকেট লীগ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির উপদেষ্টা সম্পাদক, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাষ্টি চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় তিনি বলেন, দেশের যুবক ও তরুণ সমাজের মাঝে মাদকাসক্তের মতো একটি ব্যাধী মহামারি আকারে ধারণ করতে চেয়ে ছিল। টিক এই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর মানস কন্যা মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকাসক্ত মহামারি থেকে যুব সমাজকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতিতে কাজ করছেন। তিনি বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতি সু-স্বাস্থ্য ও মানবিক উন্নয়নের মুল উৎস। মাননীয় প্রধানমন্ত্রী মাদককে জিরো ট্রলারেন্সে নিতে যুদ্ধ ঘোষনা করেছেন। আমরা মাদককে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা জয়ী করে নেবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইলিয়াছ মেহেদীর সভাপতিত্বে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, মাদকাসক্তি থেকে যুব ও তরুণ সমাজকে ফেরাতে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চা প্রায় দেড় যুগ বন্ধ ছিল। আমি এমপি হওয়ার পর বন্ধ্যাত্ব ক্রীড়া ও সাস্কৃতিককে উজ্জীবিত করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে উদ্যোগ গ্রহন করি। এরি ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য আবহমান বাংলার সাংস্কৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা পুর্ন গঠন করে খেলাধূলার ব্যবস্থা করেছি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মান্টুর স্বাগত বক্তব্যে এবং বাচিক শিল্পী বাছির দুলালের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, বিজিএফসিএল আরে মহাসচিব মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আখতার, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মোঃ আসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের এ,এইচ এম মাহাবুব, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউসুফ কবির ফারুক, জেলা ক্রীড়া সংস্থার-সহ সভাপতি আবুল কাশেম, অতিরিক্ত সাধারণ সম্পাদক এডঃ আব্দুল কবির তপন, কোষাধ্যক্ষ শাফায়েত আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হক সেলিম, সিরাজুল ইসলাম ফেরদৌস, মোঃ আবু কাউছার খান, সিরাজুল ইসলাম ফেরদৌস, সালাউদ্দিন সরকার, মোঃ মহিম চৌধুরী, আজিম খান বাবু, মঞ্জুর-ই মাসুদ, আল মামুন, সাবেক ভিপি হাসান সারোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি রুবেল হোসের রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শুভন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বিজেশ্বর ক্রিকেট একাডেমী ৮ উইকেটে উবায়দুল মোকতাদির ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শুভ সূচনা করে। গতকাল সকালে টসে উবায়দুল মোকতাদির ক্রিকেট একাডেমী জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। ১৯.১ বলে ১০৭ রানে অল আউট হয়। বহিরাগত খেলোয়াড় রুবেল সর্বোচ্চ ৫৮ রান করে। বিজেশ্বরের খায়রুল, আল আমিন ও ফয়সাল ৩টি করে উইকেট পায়। বিরতির পর ব্যাট করতে নেমে বিজেশ্বর ক্রিকেট একাডেমী ১০.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। জোবায়ের সর্বোচ্চ ৪৩ ও রনি অপরাজিত ২০ রান করে। শুভ ও জাওয়াদুল ১টি করে উইকেট পায়। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার রফিকুল ইসলাম ও বাদশা ফয়সল। স্কোরার মোহাম্মদ সুমন ও নাঈম খান রিপন। আজ সকাল ৯টায় ‘বি’ গ্র“পের প্রথম খেলায় অংশ গ্রহন করবে নোমান স্মৃতি পরিষদ, শান্তিবাগ , মধ্যপাড়া বনাম কলেজ পাড়া স্পোর্টস ক্লাব। ২য় খেলা ‘সি’ গ্র“পে দুপুর ১টায় অংশ গ্রহন করবে আব্দুল্লাহ স্মৃতি সংসদ (লাল) দক্ষিণ মৌড়াইল বনাম নাসির উল্লাহ টোটন স্মৃতি সংসদ কলেজ পাড়া।
Posted ১১:৩৭ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya