শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সন্ধান মিললো বিজয়নগর থেকে নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 10:00 pm

সন্ধান মিললো বিজয়নগর থেকে নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারকে খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে বিজয়নগর থানায় এসে তাকে নিয়ে আসা হয়নি।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নারায়ণগঞ্জের কাচপুরে মহাসড়কের পাশে একটি দোকানের মোবাইল থেকে নিখোঁজ প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার তার স্বামীকে কল দেন। বিষয়টি সাথেই পুলিশের ট্রেকিংয়ে ধরা পড়ে। আমরা ওই নাম্বারে কল বলি ওই নারীকে দোকানে বসিয়ে রাখতে৷ পরে কাচপুরের হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে সেই দোকানে পাওয়া যায়। কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।

আরও পড়ুনঃ বিজয়নগরে প্রচারণায় বেড়িয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

প্রীতি খন্দকার ও ওরফে হালিমা আক্তারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোট গ্রাহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতিক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান।  মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগীয় নিয়ে নির্বাচনি প্রচারনায় যায় প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভিতরে কথা বলছিলেন। ১০মিনিট ২০মিনিট পার হলেও যখন বের হচ্ছেনা বিধায় দুজন মহিলা ভিতরে যান। ভিতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাচ্ছিলো না।  সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ থানার ওসি মহোদয়কে অবগত করা হয়। পরে তিনি এ বিষয়ে থনায় জিডি করে। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

The Daily Sarod |