স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার নামে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এঘটনায় বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় নিখোঁজ প্রার্থীর স্বামী মো. মাসদ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ প্রার্থীর স্বামী মো. মাসুদ অভিযোগ করে বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রীতি খন্দকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সার্ভার ক্রুটির কারনে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনি এলাকায় সময় কম দিয়েছেন এজন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনি কাজে সময় দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগীয় নিয়ে নির্বাচনি প্রচারনায় যায়। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রাচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভিতরে কথা বলছিলেন। ১০ থেকে ২০মিনিট পার হলেও যখন বের হচ্ছেনা তখন দুজন মহিলা ভিতরে যান। ভিতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাচ্ছিলো না।
তিনি বলেন, অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে বাড়িতে চলে আসি। পরে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ থানার ওসিকে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেছেন। রাত ১২টার থানায় যাওয়ার পর ওসি বলেছেন সকালে জিডি করতে। বুধবার সকাল ১১টায় বিজয়নগর থানায় জিডি জমা দিয়েছি। প্রতিপক্ষের লোকজন ইর্ষানিত হয়ে তার স্ত্রীকে গুম করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিজয়নগর নির্বাচনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি প্রার্থীর স্বামীকে থানায় যোগাযোগ করতে বলে দিয়েছি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, নিখোঁজ প্রার্থীর স্বামী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। তার সন্ধ্যান করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
Posted ১০:১৪ পিএম | বুধবার, ২৯ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya