শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

  প্রিন্ট
রবিবার, ১৬ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:47 pm

ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয়লাভ করেছে বাংলার মেয়ে। ভারতকে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিলো বাংলাদেশ।

রাজধানীর মিরপুরে শেরে বাংলার মাঠে শনিবার (১৬ জুলাই) বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৪ ওভারে। খেলায় টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। দলীয় ১৪ রানের মাথায় দুইজন আউট হয়ে সাজঘরে ফিরে যায়।

পরে ব্যাটিংয়ে অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৩ রানের মাথায় ২৭ রান করে আউট হন ফারজানা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে অন্যপ্রান্তে জ্যোতি আগলে রাখলেও পরে ৬৪ বলে ৩৯ রান করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৫২ রানে বাংলাদেশ অলআউট হয়। ভারতের পক্ষে আমাঞ্জত কর নেন ৪টি উইকেট।

বাংলাদেশের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ভারত ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। এরপর প্রিয়া পুনিয়া ও ইয়াস্তিকা ভাটিয়ে মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩০ রানে ২৭ বলে ১০ রান করে আউট হন পুনিয়া।

এরপর ৩৭ থেকে ৬১ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় ভারত। জেমিমাহ রদ্রিগেজ ও দিপ্তি শর্মা মিলে পঞ্চম উইকেট জুটিতে ৩০ রান সংগ্রহ করেন।

তবে দলীয় ৯১ রানে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে ১১৩ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের পক্ষে পেসার মারুফা আক্তার ৪টি ও রাবেয়া খান নেন ৩টি উইকেট।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

The Daily Sarod |