শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:19 pm

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা।

দু’দল এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুরুতে মাঠে গড়াবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

১৮-১৯ ফেব্রুয়ারি দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে। আর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি হবে দিবা-রাত্রির।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি:
১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ
২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর
০১ মার্চ: প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, সিলেট
০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর
১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১২ মার্চ: জিম্বাবুয় দলের ঢাকা ত্যাগ

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |