শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

‘‌টাকার সঙ্কট, তাই পুলিশের ওপর হামলা জঙ্গিদের’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:08 pm

‘‌টাকার সঙ্কট, তাই পুলিশের ওপর হামলা জঙ্গিদের’

বাংলাদেশে পুলিশের ওপর অব্যাহত হামলার পেছনে জঙ্গি সংগঠনগুলোর অর্থনৈতিক সঙ্কট কাজ করছে বলে মনে করছেন একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা।

অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান শফিকুল ইসলাম বলছেন, নিরাপত্তা বাহিনীর তরফে প্রচণ্ড চাপের মুখে এই দলগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

তাদের তৎপরতা চালু রাখার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটিও তাদের কাছে নেই বলে তিনি বলছেন।

“আর সে কারণেই দেশে বিদেশে জঙ্গি সংগঠনগুলোকে যারা অর্থ জোগান দেয় তাদের দৃষ্টি আকর্ষণ করে অর্থ প্রবাহ সচল রাখার জন্য পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে,” বিবিসির সাথে আলাপকালে তিনি বলেন।

মি. ইসলাম, যিনি পুলিশ বিভাগের একজন অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তা, জানান যে জঙ্গি অর্থায়নের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কয়েকজন ধনকুবেরের কাছ থেকে। দেশের মধ্য থেকেও অর্থের একাংশ আসে।

“যারা এসব টাকা-পয়সা দেন, তাদের মধ্যে অনেকেই জানেন না যে তাদের টাকা কোথায় ব্যবহার করা হচ্ছে,”মি. ইসলাম বলেন, “অনেক সময়েই তাদের বলা হয় ইসলামের সেবায় এই অর্থ ব্যয় করা হবে।”

“তাই অনেক সময় তারা সরল বিশ্বাসে টাকা দিয়ে থাকেন।”

তিনি জানান, যারা জেনেশুনে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ দেন, এসব হামলার মধ্য দিয়ে জঙ্গি দলগুলো সেইসব ডোনারকে দেখানোর চেষ্টা করেছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে।

এই হামলার কথা বলে তারা ডোনারদের কাছে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে বলে তিনি বলেন।

গত ২৭শে মে রাজধানী ঢাকার মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দু’ব্যক্তি আহত হয়।

যে জায়গাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তার পাশেই রয়েছে সিআইডি এবং এসবি পুলিশের প্রধান কার্যালয়।

এর আগে গত ২৯শে এপ্রিল ঢাকার গুলিস্তান এলাকায় পুলিশের ওপর একটি ককটেল হামলা করা হয়।

 

সূত্র : বিবিসি বাংলা

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯

The Daily Sarod |