ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 2:46 pm
পুলিশ সদর দপ্তরের অধীনে থাকা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর পুলিশি সেবা নাগরিকদের কাছে আরো দ্রুত সময়ে পৌঁছাতে থানায় থানায় ডেসপাস সিস্টেম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
একই সঙ্গে থানা পুলিশের টহল গাড়ি মনিটরিং করতে গাড়িতে যুক্ত হচ্ছে মোবাইল ডাটা টার্মিনাল (এমডিটি) নামে স্বয়ংক্রিয় ডিভাইস। এতে করে সহজেই জানা যাবে টহল গাড়ির অবস্থান। ৯৯৯-এ সহায়তা চেয়ে ফোন করলে আগের চেয়ে কম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারবে পুলিশ। জাতীয়জরুরি সেবার আওতায় এরই মধ্যে সারা দেশের ছয়টি মহানগর এলাকার ২০০টি থানায় ডেসপাস সেন্টার চালু করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার সবগুলোতে থাকছে তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশেষ এই সেবা। পাশাপাশি পুরো দেশের ৯২টি থানার একটি করে টহল গাড়িকে মোবাইল ডাটা টার্মিনাল বা এমডিটি সেবার আওতায় আনা হয়েছে। সেবা দুটি ভালোভাবে আয়ত্ত করতে থানার পুলিশ কর্মকর্তাদের এখন দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।
Posted ২:৪৬ পিএম | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya