শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ

৯০ পদে ২৩ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 10:41 pm

৯০ পদে ২৩ হাজার প্রার্থী

৯০ পদের জন্য প্রায় ২৩ হাজার প্রার্থী। এক পদের জন্য লড়বেন ২৫০ জনের বেশি প্রতিযোগী। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে। মোট ৭টি পদের জন্য এ লড়াই হবে শুক্রবার (৯ মে)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কম্পিউটার অপারেটর পদে ২ জন, পরিসংখ্যানবিদ পদে ২ জন, কোল্ড চেইন টেকনেশিয়ান পদে একজন স্টোর কিপার পদে ৬ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন, স্বাস্থ্য সহকারী পদে ৭৭ জন ও গাড়িচালক পদে একজন নিয়োগ দেওয়া হবে। এই ৭ পদে ৯০ জন নিয়োগ দেওয়া হবে। বিপরীতে প্রার্থী হয়েছেন ২৩ হাজার ১৭৪ জন।প্রার্থীদের মধ্যে অনেকে পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিভিন্ন সময়ের মতো এবারও কোনো ধরনের নিয়োগ বাণিজ্য হয় কি না, এ নিয়ে চাপা আলোচনা আছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া জানান, ‘লিখিত পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের বিষয়টি জানানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১৮, ২০২৪ ও ২০২৫ সালে মোট তিনবারে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় পরীক্ষায় তুলনামূলকভাবে প্রার্থী সংখ্যা বেশি। নিয়োগ পরীক্ষার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করছেন। প্রশ্নপত্র ঢাকা থেকে আসবে।

উচ্চ আদালতে হওয়া রিটের আদেশের প্রেক্ষিতে একাধিক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ স্থগিত করা হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

The Daily Sarod |