বিজয়নগর উপজেলার মিরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোনায়েম চৌধুরী

৮ হাজার পিস ইয়াবাসহ আটক, দীর্ঘ কারাভোগ শেষে স্কুলে যোগদানে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 10:21 pm

৮ হাজার পিস ইয়াবাসহ আটক, দীর্ঘ কারাভোগ শেষে স্কুলে যোগদানে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া

৮হাজার পিস ইয়াবাসহ মিরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোনায়েম চৌধুরী আটক হওয়ার পর দীর্ঘ  কারাভোগ শেষে পুনরায় স্কুলে যোগদান করায় বিষয়টি নিয়ে সচেতন মহল, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের টঙ্গী পূর্ব থানায় দায়ের করা এজাহারে জানা যায়, গত ১১ মে ২০২৫ইং রাতে গাজীপুর মহানগরস্থ টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি আমতলী এলাকাস্থ টঙ্গী ঘোড়াশাল মহাসড়কের পশ্চিম পাশে সবুজ স্টোর চায়ের দোকানের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত মাহবুবুর রহমান চৌধুরীর ছেলে মোঃ মোনায়েম চৌধুরী তার ডান কাধে ঝোলানো ছোট ট্রাভেল ব্যাগের ভিতরে ৪০টি কালো রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতরে ২শ’ পিস করে ৪০টি প্যাকেটে মোট ৮ হাজার পিচ কমলা বর্নের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট তল্লাশী করে পাওয়া যায়। তৎসময়ে তাকে আটক করে থানায় নিয়মিত মামলা করেন। তদন্তশেষে ২৯ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশীট নং-১৫৪।

মামলার পরিপ্রেক্ষিতে আসামী মোঃ মোনায়েম চৌধুরী দীর্ঘ কারাভোগ শেষে পুনরায় বিজয়নগর উপজেলার মিরাশানী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যোগদান করেন। তার এই যোগদানের পর থেকে এলাকাসহ সচেতন মহলের মাঝে নানা কথার জন্ম নেয়।

এ বিষয়ে মিরাশানী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা  স্কুলে অনুপস্থিতি থাকার বিষয়ে বলেন, ৩ মাস অর্জিত ছুটি কাটিয়ে তিনি স্কুলে যোগদান করেন। মামলার বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে মোঃ মোনায়েম চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করে বলেন, যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |