জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী আওয়ামীপন্থী চিকিৎসক নেতা আবু সাঈদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।
ডা. আবু সাঈদ বিএমএ’র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ব্রাহ্মনবাড়িয়া সভাপতি পদে রয়েছেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন৷ আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে সোমবার সকালে বিজ্ঞ আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর সদস্যরা। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ৪ আগস্ট সংগঠিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলা গ্রেপ্তার দেখা হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত অস্থায়ী জামিনে ছিলেন।
Posted ১০:১৮ পিএম | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya