শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

৫৪ বছরের ক্ষমতাসীনরা ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত করেছে-ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : 1:05 pm

৫৪ বছরের ক্ষমতাসীনরা ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত করেছে-ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ৫৪ বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতির মাধ্যমে ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত এবং জনগণকে অপমান করেছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো।’
তিনি বলেন, ‘আমরা সমঝোতা চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল।’
তিনি আরও বলেন, ‘আমাদের ঘোষণা ছিলো আমরা বাক্স দেব ইসলামের পক্ষে। পরে তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এ নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।’
ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

The Daily Sarod |