শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

৫০০কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের ‘রাদ-৫০০’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:25 pm

৫০০কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের ‘রাদ-৫০০’

৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের ‘রাদ-৫০০’। চলমান ইরান-মার্কিন উত্তেজনার মধ্যেই নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।

সংবাদ সংস্থা ইরান প্রেস জানায়, রোববার ইরানের সামরিক প্রধান হোসেইন সালামি এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন।

এক ভিডিও বার্তায় ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ অজারি জাহরোমি বলেছেন, ‘রাদ-৫০০ ক্ষেপণাস্ত্রটির ওজন তুলনামূলকভাবে অনেক কম। এই ক্ষেপণাস্ত্রে “যুহাইর” নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এটি “ফতেহ-১১০” ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

রোববার একই দিনে নিজ দেশে তৈরি ‘জাফর’ নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ইরান। তবে এই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৫ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |