শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

৩৭% কারখানার শ্রমিক এখনো ঈদ বোনাসের অপেক্ষায়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 7:09 pm

৩৭% কারখানার শ্রমিক এখনো ঈদ বোনাসের অপেক্ষায়

দেশের আটটি শিল্প অঞ্চলের প্রায় ১০ হাজার শিল্পকারখানার মধ্যে সাড়ে ৩৬ শতাংশ গতকাল রোববার বিকেল পর্যন্ত তাদের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি৷ শুধু তা-ই নয়, ৫ শতাংশ কারখানায় এখনো গত এপ্রিল মাসের বেতনও বাকি রয়ে গেছে৷

দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস ২১ মের মধ্যে এবং মাসিক বেতন নির্ধারিত তারিখে আবশ্যিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী৷ ১৪ মে ঢাকার সিরড্যাপ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় তিনি এ নির্দেশনা দেন৷
কিন্তু সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট—এই আটটি শিল্পাঞ্চলের ১০ হাজার ২৩৮টি শিল্পকারখানা পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ জানায়, গতকাল বিকেল চারটা পর্যন্ত ৫৩৫ কারখানার শ্রমিকদের গত এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে৷ এর মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান ১১৫টি৷
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল বিকেল পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ৪৯৩টি অর্থাৎ ৬৩ শতাংশ কারখানা বোনাস দিয়েছে৷ এর মানে এখনো ৩ হাজার ৭৪৫ বা ৩৬ দশমিক ৫৮ শতাংশ কারখানার বোনাস দেওয়া বাকি৷

শিল্প পুলিশ জানায়, তাদের পর্যবেক্ষণে থাকা বিজিএমইএর সদস্য ১ হাজার ৭৯০ কারখানার মধ্যে ৩৫ শতাংশ গতকাল পর্যন্ত শ্রমিকের ঈদ বোনাস পরিশোধ করেনি৷
অবশ্য তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, গত শনিবার পর্যন্ত তাদের সচল ২ হাজার ১৩৪ কারখানার মধ্যে ৯২ শতাংশ বোনাস দিয়েছে৷ ৫৩২টি কারখানা চলতি মাসের আংশিক অগ্রিম বেতন দিয়েছে৷
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘দুটি কারখানার বেতন-বোনাস নিয়ে সমস্যা ছিল৷ তার মধ্যে একটি সমাধান করেছি৷ আরেকটির সমাধানের চেষ্টা চলছে৷” তিনি আরো বলেন, বেতন,বোনাস বাকি থাকা কারখানাগুলো কাল ও পরশু (আজ ও কাল) পরিশোধ করে ছুটি দিয়ে দেবে৷
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, তাদের পর্যবেক্ষণে থাকা বিকেএমইএর সদস্য ৭০৮টি কারখানার মধ্যে ৩৯ শতাংশের বোনাস বাকি রয়েছে৷
এ নিয়ে নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘‘আমাদের সচল সদস্য ৭৮৮ কারখানার মধ্যে ৯৯ দশমিক ১১ শতাংশ কারখানা গত মাসের বেতন দিয়েছে৷ ৮০ শতাংশ কারখানা চলতি মাসের ১০ বা ১৫ দিনের অগ্রিম বেতন পরিশোধ করেছে৷ আর বেশ কিছু কারখানা সোম, মঙ্গল ও বুধবার ছুটির সময় বোনাস দেবে৷”

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | সোমবার, ২৫ মে ২০২৬

The Daily Sarod |