অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:33 pm
সংকটের মাঝেই দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৩ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
বিইআরসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের সৌদি চুক্তি মূল্য (সিপি) অনুযায়ী অক্টোবরের দাম হিসাব করা হয়েছে, যা টন প্রতি যথাক্রমে ৬৮০ ডলার এবং ৭৩০ ডলার নির্ধারণ করা হয়েছিল। এর ফলে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭১২.৫০ ডলারে।
নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে কমিশন শিপিং ও ট্রেডার প্রিমিয়াম বাবদ প্রতি টনে ২৫০ ডলার এবং মার্কিন ডলারের বিপরীতে গড় বিনিময় হার ১২৩.১৮ টাকা বিবেচনা করেছে।
Posted ৬:৩০ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya