স্পোর্টস ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 8:01 pm
৪০ বছর পর নিজেদের ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলছে স্বাগতিক ইংল্যান্ড। তিন তিনবার ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের ফাইনালে উঠেও ট্রফির স্বাদ নিতে পারেনি ক্রিকেটের জনক ইংল্যান্ড। রোববার ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪১ রান করেছে।
টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে খুব বেশি সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। স্বাগতিক ইংল্যান্ডের সামনে মাত্র ২৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে তারা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রানের।
Posted ৭:৫৮ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya