শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:30 pm

২৩ এপ্রিল থেকে  শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ১৩ মে পর্যন্ত।

ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন কিংবা বিগত ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়েছেন, তাদেরকে ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।

ইসি সূত্র আরও জানায়, নতুন ভোটার ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ফের শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (৮ এপ্রিল) বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে সেই বৈঠক স্থগিত করা হয়। ১০ এপ্রিল আবার বৈঠকে বসবে ইসি।

 

সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |