শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নতুন ৫ নিয়ম ঘোষণা

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:30 am

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নতুন ৫ নিয়ম ঘোষণা

চলতি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে আরও গতিশীল করতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৩০ মার্চ ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সময় অপচয় রোধ করা এবং মাঠের রেফারিদের ওপর চাপ কমাতেই ৫ ‘গেম-চেঞ্জার’ নিয়মের মূল লক্ষ্য।

ফিফার ঘোষিত নতুন ৫টি নিয়ম হলো:

১. দ্রুত খেলোয়াড় বদল:

এখন থেকে বদলি হওয়ার সংকেত পাওয়ার পর একজন খেলোয়াড়কে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। যদি কোনো খেলোয়াড় নির্ধারিত সময়ের চেয়ে দেরি করেন, তবে তাঁর পরিবর্তে নামা খেলোয়াড়কে সাইডলাইনে ১ মিনিট অপেক্ষা করতে হবে। অর্থাৎ ওই ১ মিনিট সংশ্লিষ্ট দলকে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে।

২. ৫ সেকেন্ডে পুনরায় খেলা চালু:

থ্রো-ইন ও গোল কিক নেওয়ার জন্য খেলোয়াড়রা সময় পাবেন মাত্র ৫ সেকেন্ড। কোনো দলের খেলোয়াড় যদি এই সময়ের মধ্যে বল মাঠে না পাঠাতে পারেন, তবে তাঁর দল বলের দখল হারাবে এবং প্রতিপক্ষ দল বলের মালিকানা পাবে।

৩. মাঠের বাইরে চিকিৎসা:

কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নেওয়ার পর যদি সুস্থ বোধ করেন, তবে তাঁকে মাঠের বাইরে গিয়ে অন্তত ১ মিনিট অপেক্ষা করতে হবে। এরপরই তিনি পুনরায় খেলায় ফিরতে পারবেন। তবে ফাউলের জন্য প্রতিপক্ষ হলুদ বা লাল কার্ড পেলে আহত খেলোয়াড়কে বাইরে বসে থাকতে হবে না।

৪. ভিএআরের ক্ষমতা বৃদ্ধি:

এখন থেকে ভিএআর প্রযুক্তি দ্বিতীয় হলুদ কার্ডের বিষয়েও রিভিউ করতে পারবে, যা পরে লাল কার্ডে বদলাতে পারে। এমনকি রেফারি ভুলবশত কর্নার কিক দিয়ে ফেললেও ভিএআর-এর সহায়তায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।

৫. ‘ক্যাপ্টেন অনলি’ নীতি:

রেফারির যেকোনো সিদ্ধান্তের বিষয়ে কেবল দলের অধিনায়কই কথা বলতে পারবেন। অধিনায়ক ছাড়া অন্য কোনো খেলোয়াড় যদি রেফারিকে ঘিরে ধরেন বা তর্কে লিপ্ত হন, তবে তাঁকে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে।

ফিফার নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় নাটুকেপনা ও সময় নষ্ট করার প্রবণতা কমে আসবে বলে মত ফুটবল বোদ্ধাদের।

Facebook Comments Box

Posted ১১:৩০ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

The Daily Sarod |