শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২০২১ সালে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:44 pm

২০২১ সালে ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল

করোনার কারণে ২০২০ সালে একের পর এক স্থগিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজগুলো। তাই অনেকটা ঘরবন্দী ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে আশার কথা হলো, ২০২১ সালে ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে তামিম, সাকিব, মুশফিকদের জন্য। যেখানে ঐ বছরে ৪৬টির মত আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী আগামী বছর বাংলাদেশের সামনে ঠাসা সূচি রয়েছে ক্রিকেটারদের। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে টাইগারদের।

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এর পর মে তে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলবে তামিম-সাকিবরা। আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ রয়েছে টাইগার বাহিনীদের। অক্টোবরে ইংল্যান্ড আসবে বাংলাদেশে। অক্টোবর- নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান আসবে বাংলাদেশ। আবার ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। – ক্রিকইনফো

 

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |