১৭ নভেম্বর শুরু প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৪ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:30 pm

১৭ নভেম্বর শুরু প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

২০১৯ সালের আগামী ১৭ নভেম্বর (রবিবার) শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। উভয় শ্রেণিতেই প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।

গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে।

এই রুটিন থেকে জানা গেছে, ১৮ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | শনিবার, ২৪ অগাস্ট ২০১৯

The Daily Sarod |