শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে পুরোনো স্মার্টফোনে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:22 pm

হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে পুরোনো স্মার্টফোনে

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন অনেকেই পুরোনো স্মার্টফোনে। তাদের জন্য খারাপ সংবাদ দিল বার্তা আদান-প্রদানের মাধ্যমটি। সেসব স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলে জানা গেছে।  

জি নিউজ জানায়, পুরোনো কিছু স্মার্টফোনে এখনো অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন।

তবে একবার আনইনস্টল হয়ে গেলে ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ ইনস্টল করা যাবে না।

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কোম্পানিটি জানায়, “স্বচ্ছন্দভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করা প্রয়োজন। ”

এর আগেই অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোতে আপডেট বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ। এবার পাকাপাকিভাবে নতুন করে ইনস্টল, নতুন অ্যাকাউন্ট তৈরি ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে না বলে জানিয়ে দিল কোম্পানিটি।

এরপর পুরোনো স্মার্টফোনগুলোতে নতুন করে অ্যাপ ইনস্টল করা যাবে না বা নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে না।

মূলত অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং আরও পুরোনো সংস্করণের ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। একইভাবে আইওএসের পুরোনো সংস্করণগুলোর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

সূত্র- দেশরূপান্তর

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯

The Daily Sarod |