শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাবেক এমপি ফজলে করিমকে পাঠানো হলো চট্রগ্রামে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:12 pm

হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাবেক এমপি ফজলে করিমকে পাঠানো হলো চট্রগ্রামে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হওয়া চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টার যোগে চট্রগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টার যোগে তাকে নিয়ে যাওয়া হয়।

তিনি গত ১২ সেপ্টেম্বর সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এই ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্রগ্রামে ৬/৭টি মামলা রয়েছে। সেখানের সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপারের কাছে চিঠি আসে। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে নিরাপত্তার সাথে হেলিকপ্টার দিয়ে নিয়ে চট্রগ্রামের জেল সুপারের কাছে ফজলে করিম চৌধুরীকে বুঝিয়ে দিয়েছি।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |