স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ৩১ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 10:21 am
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গুলশান থানার সভাপতি হয়েছেন সুব্রত মল্লিক। সম্প্রতি পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
এদিকে এ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে লিটন ঘোষকে। সুব্রত মল্লিক ও লিটন ঘোষের এ কমিটি অনুমোদন পেয়েছে চলতি মাসের ২৫ মার্চ।
ঐক্য পরিষদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে সুনাম রয়েছে সুব্রত মল্লিকের। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে কাঁধে এক গুরু দায়িত্ব পড়ল। আমি আমার সেরাটা দিয়ে কাজ করে যাব। আমাকে এ পদে নির্বাচনের জন্য সকলের কাছে কৃতজ্ঞ।ব্হ্মণবাড়িয়ার সন্তান সুব্রত মল্লিক। ঐক্য পরিষদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি যুক্ত আছেন ব্যবসার সঙ্গে। এছাড়া বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আছেন তিনি।
Posted ১০:২১ এএম | রবিবার, ৩১ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya