https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ, নিশ্চিত করলো ভারত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 1:35 am

হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ, নিশ্চিত করলো ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। -ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

নোবেল বিজয়ী প্রোফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার সম্প্রতি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠানোর পর আজ ভারত এ প্রতিক্রিয়া জানালো।

এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, ৭৭ বছর বয়সী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পালিয়ে ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। নিজের দীর্ঘ শাসনামলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ প্রাণহানির একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং এটাই আমাদের আবেদন।

Facebook Comments Box

Posted ১:৩৫ এএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

dainiksarod |