স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০২ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 1:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অজ্ঞাত (৩৫) বছরের নারীর মরদেহ ফেলে পালাল এক কিশোর ও তরুণী। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, বিকেল ৫টার দিকে আনুমানিক ১৫ বছরের এক কিশোর ও এক তরুণী অচেতন এক নারীকে জরুরী বিভাগে নিয়ে আসে। তখন তারা জানায়, নারীটি কাশি দিয়ে অচেতন হয়ে গেছে। তাদের বলা হয় জরুরী বিভাগের চিকিৎসার টিকেট সংগ্রহ করুন, আমরা চিকিৎসা দিচ্ছি। এরপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃত নারী পরিচয় জানার চেষ্টা চলছে।
Posted ৯:১৮ পিএম | শনিবার, ০২ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya