শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

হাম ও হামের উপসর্গ নিয়ে দুই মাসে প্রাণ গেল ৪৫১ জন শিশুর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

হাম ও হামের উপসর্গ নিয়ে দুই মাসে প্রাণ গেল ৪৫১ জন শিশুর

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) বাংলাদেশে আরো ১২ জন শিশু মারা গেছে৷ এর মধ্যে চার জনের হাম শনাক্ত হয়েছিল৷ হামের উপসর্গ ছিল বাকি ৮ জনের৷
এ সময়ে সারা দেশে আরো এক হাজার ১৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ হাম শনাক্ত হয়েছে ১১১ জন শিশুর শরীরে৷
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়ে৷
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ জন শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে৷ এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ জন শিশু৷ মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর৷ এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু৷ তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু৷
গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷

Facebook Comments Box

Posted ১২:৪৩ পিএম | শনিবার, ১৬ মে ২০২৬

The Daily Sarod |