শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

হলুদ মেশানো চা পানে পেতে পারেন উপকারিতা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:00 pm

হলুদ মেশানো চা পানে পেতে পারেন উপকারিতা

সকালে এক কাপ চা পানেই শুরু করেন দিন। আর অফিসে, আড্ডায় এবং অতিথি আপ্যায়নে তো চায়ের জুড়ি নেই।

চায়ের স্বাদ বাড়াতে মধু, লেবু মিশিয়ে খেয়ে থাকি আমরা। কিন্তু কখনও কি চায়ের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেয়েছেন।

হলুদের উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু চায়ের সঙ্গে এক চিমটে হলুদ পানে কী কী উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না।

এই চা বানানো যেমন সহজ, তেমনি সুস্বাদু। আর হলুদ মেশানো চা পানে অনেক রোগব্যাধির প্রকোপ কমে।

আসুন জেনে নিই হলুদ মেশানো চা পানে যেসব রোগের প্রকোপ কমে-

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়:
এক চিমটে হলুদ মেশানো চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। হলুদে উপস্থিত কারকিউমিন রক্তে জমতে থাকা কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। ফলে হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

দৃষ্টিশক্তি ভালো হয়:
দৃষ্টিশক্তি বাড়ানোর বিশেষ সহায়তাকারী উপাদান হলুদ। হলুদ চোখের রেটিনাকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তি হারানোর ভয় থাকে না।

ত্বক উজ্জ্বল করে:
নিয়মিত হলুদ চা পানে ত্বক দীর্ঘদিন উজ্জ্বলতা ধরে রাখে। এ ছাড়া রূপচর্চায় কাঁচাহলুদের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে।

ক্যানসারের ঝুঁকি কমায়:
হলুদের ভেতরে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি প্রপার্টিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষ জন্মাতে দেয় না। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

হজম ক্ষমতা বাড়ায়:
হলুদ চা হজম ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তির বিকাশ ঘটায়, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকি সমস্যা দূর করে এবং আর্থ্রাইটিসের ব্যথা কমায়।

যেভাবে বানাবেন হলুদ চা:
এক কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়ে গরম করুন। এর পর গরম পানিতে অল্প পরিমাণে (এক চিমটে) হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। ফুটানো পানি ১০ মিনিট রেখে দিন। তার পর ছেঁকে পানিতে গোলমরিচ, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল হলুদ চা।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

The Daily Sarod |