শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 8:00 pm

হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অংশ নিতে শনিবার ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি৷
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে৷ এতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সমন্বয় নিয়ে ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি৷
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য৷
এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার অক্ষুণ্ণ রেখেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি৷
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন।
আরাঘচি বলেন, ‘‘এ পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে৷ কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলে পরিচিত ব্যক্তি সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন৷’’
তিনি আরও বলেন, ‘‘এই লঙ্ঘন যুক্তরাষ্ট্রের অন্যান্য চুক্তিভঙ্গ ও ভুল পদক্ষেপের ধারাবাহিকতারই অংশ৷’’
চুক্তি কার্যকর রাখতে হলে দুই পক্ষকেই সমানভাবে নিজেদের প্রতিশ্রুতি পালন করতে হবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী৷
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইরান৷
Facebook Comments Box

Posted ৮:০০ পিএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

The Daily Sarod |