শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

হঠাৎ পদত্যাগ করলেন মায়ামির কোচ মাসচেরানো

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 7:33 pm

হঠাৎ পদত্যাগ করলেন মায়ামির কোচ মাসচেরানো

হঠাৎ করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি।
২০২৪ সালের শেষ দিকে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান তিনি। তার অধীনেই লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি ২০২৫ সালে জেতে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন।
পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি, যা সব সময় মনে থাকবে।’
তিনি আরো বলেন, ‘এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও দলটি আরো বড় সাফল্য অর্জন করবে।’
এদিকে, সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গিলের্মো হয়োসের হাতে। আগামী ম্যাচে কলরাডো র‌্যাপিডসের বিপক্ষে তার অধীনেই মাঠে নামবে মায়ামি।

Facebook Comments Box

Posted ৭:২৭ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

The Daily Sarod |