শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সড়ক-মহাসড়ক ৭ দিনের নোটিশে দখলমুক্ত করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:33 pm

সড়ক-মহাসড়ক ৭ দিনের নোটিশে দখলমুক্ত করার নির্দেশ

সাত দিনের নোটিশ দিয়ে সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ফোর-লেন প্রশস্তকরণের কাজ ও ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের অগ্রাধিকার হচ্ছে- সড়কে শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। শৃঙ্খলা ফিরিয়ে আনাই হচ্ছে অগ্রাধিকার। সেজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি, সাত দিনের নোটিশ দিয়ে যেসব সড়ক, মহাসড়ক অবৈধ দখলে আছে, সেসব রাস্তা অবৈধ দখল মুক্ত করতে হবে। এখনই এই কাজটি আমাদের করতে হবে। পরবর্তীকালে নানা রাজনৈতিক চাপ আসে, চাপের মুখে কাজ করা যায় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব। সাত দিনের নোটিশ দিয়ে সারা বাংলাদেশে এ কাজ শুরু হবে।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনকে যদি তারা মনে করে সঠিক নয়, এটা তারা বলতেই পারে। আমরা বলব, জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিজয়ী করেছে। এই নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও প্রশ্ন নেই। বাংলাদেশেও নেই, জনগণের মধ্যে নেই। তাদেরকেই জনগণ বরং ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, যারা আন্দোলনে প্রত্যাখাত, নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তারা নানা দাবি উত্থাপন করে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার যত চক্রান্তই করুক, বাংলাদেশের জনগণের কাছে তাদের দাবির কোনো আবেদন নেই।

এ সময় সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৩:১৫ পিএম | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |