সড়কে বাইক চালিয়ে ভাইরাল সোনাক্ষী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:17 am

সড়কে বাইক চালিয়ে ভাইরাল সোনাক্ষী

শোবিজের তারকারা ভিন্ন কিছু করলেই গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় চলে আসেন। সেটি ভাল কাজ হলে হন আলোচি, নেতিবাচক হলে হন সমালোচিত। তবে তারকারা নতুন কিছু করলেই ভাইরাল হয়ে যান।

ভারতের মুম্বাইয়ের রাস্তায় বাইক চালিয়েছেন ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বাইয়ের রাস্তায় বাইক নিয়ে বের হন সোনাক্ষী। লাল রঙের সেই বুলেট বাইক যখন চালাচ্ছিলেন, তখন আশেপাশের মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে দেখছিলেন। ফটোগ্রাফাররা বন্দি করেছেন সেই মুহূর্ত, আর ভিডিও আকারেও ছড়িয়ে গেছে সেটা।

মাথায় হেলমেট পরা থাকলেও সোনাক্ষীকে চিনতে ভুল করেনি কেউ। তাই রাস্তায় গাড়িগুলোও ধীরগতি হয়ে যায়। সবাই তাকে দেখতে থাকে। পরে তিনি বললেন, রাস্তা বন্ধ না করতে। এরপর নিজের মতো করে বাইক চালিয়ে চলে গেলেন সোনাক্ষী।

Facebook Comments Box

Posted ১:১৪ এএম | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |