শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:22 pm

স্বর্ণের দাম আবারও বাড়ল

দেশের বাজারের আবারও মাত্র ১৫ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। তবে এবার সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।

রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ওই তিন ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়েছিল।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬০ হাজার ৩৬১ টাকা বিক্রি হবে। যা শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৫৯ হাজার ১৯৪ টাকা ভরি।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। যা শনিবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা ভরি।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ৫৩ হাজার ১৩ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫১ হাজার ৮৪৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা। যা শনিবার পর্যন্ত দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

The Daily Sarod |